সবুজ সরদার লোহাগাড়া নড়াইল প্রতিনিধি।
নড়াইলের লোহাগড়া উপজেলায় সালমান খন্দকার হত্যা কান্ডের কন্ট্রাক কিলার এবং কিশোর গ্যাং দলের সক্রিয় সদস্য মো: নয়ন ফকির ওরফে আশিক গ্রেফতার (২৫),পিং- করিম ফকির, সাং- গন্ডব, থানা- লোহাগড়া, জেলা- নড়াইল কে তার নিজ এলাকা হইতে সালমান খন্দকার হত্যাকান্ডের মামলার তদন্তকারী অফিসার এসআই(নি:)/তারক বিশ্বাস এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গন্ডাব গ্রামের বটতলা হইতে লোহাগড়া থানার মামলা নং- ৮(৫)২০২৫ ইং এর তদন্ত প্রাপ্ত আসামী হিসাবে গ্রেফতার করা হয়। উল্লেখ্য ইতিপূর্বে উক্ত হত্যা মামলায় অন্যান্য তদন্ত প্রাপ্ত আসামীদের গ্রেফতার করা হয়েছে এবং হত্যাকান্ডের ব্যবহারিত ধারালো অস্ত্র উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে পাশাপাশি বিজ্ঞ আদালতে মাধ্যমে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক আসামী জবানবন্দি প্রদান করেছে। বর্তমানে গ্রেফতারকৃত আসামি লোহাগড়া থানার নিজ হেফাজতে আছে এবং বিজ্ঞ আদালতে বিধি মোতাবেক প্রেরনের বিষয়াদি প্রক্রিয়াধীন আছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.