আজিমুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলা-এর আশুগঞ্জ বাজারস্থ জামিয়া ইসলামীয়া লুৎফাবাদ পাটাকইন মাদ্রাসার৫০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী মাহফিল সফল ও সুন্দর্যমন্ডিত করার লক্ষ্যে শনিবার (৪ এপ্রিল ২০২৬)এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামিয়ার মোহতামিম মুফতি লুৎফুর রহমান (হাফিঃ)। আলোচনা সভায় উপস্থিত ছিলেন নায়েবে মোহতামিম মুফতি আহমদ আলী (হাফিঃ), শিক্ষা সচিব মুফতি জামাল উদ্দীন (হাফিঃ), জামিয়ার অন্যান্য শিক্ষকবৃন্দ এবং প্রাক্তন শিক্ষার্থীরা। উক্ত আলোচনা সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে আহ্বায়ক কমিটি গঠন করে কয়েকজনকে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ব বণ্টনের উদ্দেশ্যে আগামী ২১ মে চূড়ান্ত মিটিং এর তারিখ নির্ধারণ করা হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত সকলেই আসন্ন মাহফিলকে সফল ও সার্থক করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।