কিশোরগঞ্জ প্রতিনিধি
শুক্রবার (০৩ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে ডিজেল মজুদ রাখার অভিযোগে একজনকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনা মজুমদার মুক্তি। অভিযানে ১৭ ড্রাম ডিজেল অবৈধভাবে মজুদ থাকার প্রমাণ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি ও বাজার অস্থির করার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.