আন্তর্জাতিক ডেস্ক
ইরানকে কেন্দ্র করে চলমান সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্রের বিপুল অর্থ ব্যয়ের তথ্য সামনে এসেছে। ইসরাইলের সঙ্গে সমন্বিত এই অভিযানে আধুনিক অস্ত্র ব্যবহারের কারণে প্রথম দিনেই প্রায় ৭৭৯ মিলিয়ন ডলার খরচ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এই হিসেবে প্রতি ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়ায় আনুমানিক ৩২ দশমিক ৫ মিলিয়ন ডলার। যা দেশটির ২০২৬ সালের প্রতিরক্ষা বাজেটের একটি উল্লেখযোগ্য অংশের সমান।
সংঘাত শুরুর পর থেকেই ব্যয় দ্রুত বাড়তে থাকে। পেন্টাগনের তথ্য অনুযায়ী, মাত্র ছয় দিনের মধ্যেই মোট ব্যয় ১১.৩ বিলিয়ন ডলারে পৌঁছায়।
তবে সময়ের সঙ্গে ব্যয়ের ধরণ কিছুটা পরিবর্তিত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা। তাদের মতে, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল হয়ে পড়ায় খরচ কিছুটা কমেছে। অন্যদিকে বিশ্লেষকদের মতে, এখনো প্রতিদিন গড়ে প্রায় ৩৮৫ মিলিয়ন ডলার ব্যয় হচ্ছে।