আবিদুর রহমান বাবুল স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের চন্দনাইশে বন্দুকসহ দু' সন্ত্রাশী আটক করা হয়েছে। বুধবার সকালে উপজেলার কাঞ্জনাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড, ৪১ নং লট এলাহাবাদ পুটিছড়ি স্কুল ভিটার সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় ঘটনার দিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুটিছড়ি স্কুল ভিটার সামনে উপস্থিত হয়ে দু' সন্ত্রাশী বাবু মারমা (২৬) ও জামাল উদ্দিন (১৯) কে একটি একনলা বন্দুকসহ আটক করেছে। দীর্ঘদিন যাবৎ আটককৃত সন্ত্রাশীরা এ সব অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষের সর্বস্ব কেড়ে নিয়ে যায়। ঘটনার দিন এরা বন্দুকটি বিক্রয়ের জন্য লোকালয়ে এলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান পিপিএম সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতদের বিরুদ্বে অস্ত্র মামলা দ্বায়ের করে কোর্টে চালান দেওয়া হয়েছে