বাকেরগঞ্জ প্রতিনিধি- মোঃসানি
বরিশালের বাকেরগঞ্জে পৌরসভার ৩নং ওয়ার্ডের থানা জামে মসজিদে মুসুল্লিদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব হারুন রশিদ সিকদার এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন।
মঙ্গলবার (১৭ মার্চ) বাকেরগঞ্জ থানা জামে মসজিদে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে আলহাজ্ব হারুন সিকদার বলেন, “আগামী পৌরসভা নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচিত হতে পারলে তিনি বাকেরগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও বৈষম্যহীন মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবেন।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন বাবুল গাজী, ভরপাশা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মোল্লা, বিএনপি নেতা বাবুল ফকির প্রমূখ।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ়করণ এবং বিশেষ করে বাকেরগঞ্জ পৌরবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.