সবুজ সরদার উপজেলা প্রতিনিধি
সরকারের দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, চাঁদাবাজি, বালুমহল দখল, হাট-বাজার দখল কিংবা টেন্ডারবাজি—যেই করুক, তার দলীয় পরিচয় দেখা হবে না; অপরাধ প্রমাণিত হলে তাকে আইনের আওতায় এনে হাজতে পাঠানো হবে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে নড়াইল সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন সব ধরনের সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কেউ যদি চাঁদাবাজি করতে গিয়ে নিজেকে বিএনপি বা অন্য কোনো দলের পরিচয় দেয়, তবুও তাকে ছাড় দেওয়া হবে না। আইন সবার জন্য সমান।”
তিনি আরও বলেন, বালুমহল দখল, হাট-বাজার নিয়ন্ত্রণ কিংবা টেন্ডারবাজির মাধ্যমে কেউ যদি অবৈধভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.