মো. শাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫ নং দহবন্দ ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ৫ নং দহবন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আরাফাত উল ইসলাম।
তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে বয়ে আনে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বার্তা। এক মাস সিয়াম সাধনার পর এই আনন্দঘন দিন আমাদেরকে ধনী-গরিব ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়।
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ যেন সবার জীবনে সমানভাবে পৌঁছে যায়—এই প্রত্যাশা করি। দহবন্দ ইউনিয়নবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন, একটি সুন্দর, আধুনিক ও উন্নত ইউনিয়ন পরিষদ গড়তে তিনি কাজ করতে চান। এজন্য তিনি দহবন্দ ইউনিয়নবাসীর সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করেন।
পবিত্র ঈদুল ফিতর এর শিক্ষা ধারণ করে সবাইকে মিলেমিশে এলাকার উন্নয়ন ও কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।