স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহারে এতিমখানা,হাফেজিয়া মাদ্রাসা ও দুঃস্থ অসহায় মানুষের মাঝে পবিত্র মাহে রমজানে সৌদি সরকারের উপহার হিসেবে ১৫ কার্টুনে মোট ১২০ কেজি খেজুর বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) বিকেল ৫ টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ছয়টি ইউনিয়নের এতিমখানা, মাদ্রাসা ও অসহায়দের জন্য ১৫ কার্টুন খেজুর বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে সংশ্লিষ্ট মাদ্রাসার প্রধানদের হাতে উপহারের খেজুর তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম, উপজেলা এলজিইডি প্রকৌশলী তাহাজ্জুদ হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম বলেন, রমজান উপলক্ষে সরকারের উপহার হিসেবে পাওয়া খেজুরগুলো নির্ধারিত প্রতিষ্ঠানগুলোর মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।