রাবেয়া সুলতানা।। (রামগড়) খাগড়াছড়ি প্রতিনিধি।।
বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক মোঃ আব্দুর রশিদ ৫ মার্চ,২০২৬ পার্বত্য জেলা খাগড়াছড়ি সফর করেছেন। চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক হিসেবে যোগদানের পর এটি ছিলো খাগড়াছড়িতে তার প্রথম সফর।
বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তরের পরিচালক (সংগঠন) আহমেদ কাজী আসিফুল হকের অনুমোদিত মার্চ মাসের ভ্রমনসূচী অনুযায়ী তিনি এ সফর সম্পন্ন করেন।
জনাব আব্দুর রশিদ সফরকালীন সিডিউল অনুযায়ী বেলা ২:০০ টায় খাগড়াছড়ি জেলা প্রশাসক জনাব মো: আনোয়ার সাদাত স্যারের সাথে আনুষ্ঠানিক সাক্ষাৎ করেন। এসময় তিনি বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার কর্তৃক প্রদানকৃত অভিনন্দনপত্র জেলা প্রশাসক মহোদয়ের কাছে হস্তান্তর করেন। পার্বত্যাঞ্চলের নৃতাত্ত্বিক গোষ্ঠীদের মাঝে স্কাউটিং সম্প্রসারনের লক্ষ্যে তাদের নিয়ে ওরিয়েন্টেশন কোর্স আয়োজনের বিষয়ে জেলা প্রশাসকের সাথে আলোচনা করেন। জেলা প্রশাসক স্কাউটিং এর সকল কাজে সর্বাত্মক সহায়তার বিষয়টি নিশ্চিত করেন।
বিকাল ৪ঃ০০ নির্ধারিত সূচির অংশ হিসেবে জেলা স্কাউটস কার্যালয়ে যান এবং স্কাউটস কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।আঞ্চলিক উপপরিচালকের এমন সফর খাগড়াছড়ি পার্বত্য জেলার স্কাউটিং সম্প্রসারনের আমুল পরিবর্তন হবে বলে জেলা প্রশাসক ও স্কাউটস কর্মকর্তারা মন্তব্য করেন।