আব্দুর রউফ ভুঁইয়া কিশোরগঞ্জ প্রতিনিধি :
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মসূয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণী আক্তার তারানা।
অভিযান চলাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার দায়ে সাহাব উদ্দিন হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে রাসেল স্টোরকে ২ হাজার টাকা, আমান উল্লাহ স্টোরকে ১ হাজার টাকা, আল মামুন স্টোরকে ১ হাজার ৫০০ টাকা এবং কবির স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বাজারে দ্রব্যমূল্য সহনীয় রাখতে ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি সতর্ক করে বলেন, রমজান মাসে কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায় না করে।
উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক দিদারুল আলম রাসেলসহ কটিয়াদী মডেল থানার পুলিশের একটি চৌকস টিম ও কটিয়াদী ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ অভিযানে অভিযান পরিচালনায় সহায়তা করেন।
অভিযান পরিচালনা শেষে কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণী আক্তার তারানা সংবাদ মাধ্যমকে জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.