নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারিতে ১২ কেজি এলপিজির দাম কমলো ১৫ টাকা
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম সামান্য হ্রাস করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৪১ টাকা, যা আগের তুলনায় ১৫ টাকা কম।
মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ সংক্রান্ত নতুন মূল্য তালিকা প্রকাশ করে। সংস্থাটি জানায়, ঘোষিত এ মূল্য তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
প্রতি মাসে আন্তর্জাতিক বাজারদর ও আমদানি খরচ বিবেচনায় এনে এলপিজির দাম সমন্বয় করা হয় বলে জানা গেছে। নতুন দামে সাধারণ ভোক্তারা কিছুটা হলেও স্বস্তি পাবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।