নিজস্ব প্রতিবেদক
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের মামলার বিচার দীর্ঘদিন ধরে চলছে। মামলায় ১২০০ সাক্ষীর মধ্যে ৩০০ জনের জবানবন্দি নেওয়া হয়েছে। প্রাথমিক জবানবন্দিতে শেখ হাসিনা, শেখ তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানকসহ কয়েকজন শীর্ষ নেতার নাম উঠে এসেছে। এজন্য তাদের বিরুদ্ধে মামলা করা হতে পারে।
পিলখানা হামলায় ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। ২০১৩ সালে আদালত ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন, এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। হাইকোর্ট পরে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখে, ১৮৫ জনকে যাবজ্জীবন ও ২২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়। ২৮৩ জন খালাস পান।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.