হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের তাড়াইলে (১৮ফেব্রুয়ারি ২০২৬) বুধবার সময় সকাল ১১ টায় তাড়াইল উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপির) তাড়াইল উপজেলা সাধারণ সম্পাদক মো: সারওয়ার আলমের সভাপতিত্বে ও তাড়াইল উপজেলা পি এফ জি সভাপতি রবীন্দ্র সরকারের সঞ্চালনায়, নির্বাচন পরবর্তী সময়ে রাষ্ট্রের কাছে তরুণদের প্রত্যাশা শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার এ. এন.এন.নাজমুল হোসাইন ফিল্ড ফ্যাসিলিটেটর,দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পি এফ জি সদস্য উজ্জল মিয়া, ইয়ুথ লিডার্স হাসান আল মাহিন।
এছাড়াও তাড়াইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৪০ জন তরুণ তরুণী অংশগ্রহণ করেন।
উক্ত কর্মশালায় তরুণ তরুণীরা তাদের আকাঙ্খা লিখিত আকারে পেশ করেন।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারীগণ বর্তমান সরকারকে সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.