হোসেনপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপত্বিতে এ সময় উপস্থিত ছি়লেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ,অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ এবিএম সিদ্দিক চঞ্চল, সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক,প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. উজ্জল হোসাইন, প্রাথমিক শিক্ষা অফিসার এমদাদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হামিম রানা,শাহেদল ইউপি চেয়ানম্যান ফিরোজ আলম ও জুলাই যোদ্ধা আল- আমীন ভূইয়া প্রমূখ।
এছাড়াও এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা,জুলাই যোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় ২১ ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও চেতনাকে জাগ্রত রাখার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.