হাকিমপুর উপজেলা প্রতিনিধি মোঃ ওয়াজ কুরনী
দিনাজপুরের হাকিমপুর উপজেলার চুরিপট্টি এলাকায় একটি বসতবাড়ি থেকে ফাহিমা বেগম (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ওই এলাকার মুক্তারের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফাহিমা বেগম গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বড়াই পাড়া গ্রামের মো. বাদল দেওয়ানের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় চুরিপট্টি এলাকার ওই বাড়িতে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
এসআই মাহফুজ আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.