শেখ সাদী সুমন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ কার্যক্রম আগামী ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কারা কর্তৃপক্ষের এক জরুরি বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, অনিবার্য কারণে আগামী ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত কারাগারে বন্দিদের সাথে কোনো ধরনের সাক্ষাৎ করা যাবে না। তবে এই সাময়িক বিরতি শেষে আগামী ১৫ই ফেব্রুয়ারি (রবিবার) থেকে পুনরায় নিয়মিত সাক্ষাৎ ব্যবস্থা চালু হবে।
কারা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলকে এই সময়ের মধ্যে কারাগারে ভিড় না করার এবং ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন। মূলত দর্শনার্থীদের ভোগান্তি কমাতে এবং কারাগারের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতেই এই আগাম নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৫ই ফেব্রুয়ারি রবিবার থেকে পূর্বের নির্ধারিত নিয়ম ও সময় অনুযায়ী স্বজনরা বন্দিদের সাথে দেখা করার সুযোগ পাবেন।