কামরুল হাসান নেত্রকোনা জেলা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচনের ফলাফল গণনা শেষে প্রাথমিক তথ্যে জানা যায়, লুৎফুজ্জামান বাবর তার পরিচিত ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬০ হাজার ৩৫১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আল হেলাল তালুকদার ৩৯ হাজার ৩০৯ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। এর ফলে বাবরের জয় ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৪২ ভোটে।
নির্বাচনের দিন সকাল ৭টা ৩০ মিনিটে দেশের ৪২,৭৭৯টি কেন্দ্রের সঙ্গে তাল মিলিয়ে নেত্রকোনা-৪ আসনের ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে শুরু হয়। বিকেল ৪টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা শুরু হয় এবং শুরু থেকেই উত্তেজনা বিরাজ করছিল।