ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌর ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা ইসহাক আল মামুন।
আজ এক অভিনন্দন বার্তায় মাওলানা ইসহাক আল মামুন বলেন, “ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল তৃণমূলের প্রিয় নেতা। সাধারণ মানুষের ভালোবাসা ও ভোটে তিনি বিজয়ী হয়েছেন। আমরা আশা করি, তার মেধা ও দূরদর্শী নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর এলাকা একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদে পরিণত হবে।”
বার্তায় তিনি আরও উল্লেখ করেন, স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ এবং ধর্মীয় ও সামাজিক উন্নয়নে নব-নির্বাচিত এই সংসদ সদস্য কার্যকর ভূমিকা রাখবেন। হাফেজ মাওলানা ইসহাক আল মামুন নব-নির্বাচিত এমপি’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তার আগামী দিনের রাজনৈতিক পথচলার সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।