স্টাফ রিপোর্টার: সজীব ঢালী, এসটি বাংলা টিভি
আগামী ৭ মার্চ ২০২৬ অনুষ্ঠিতব্য ঢাকা মহানগরী হাঁস-মুরগি বাজারজাতকরণ সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন পদে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পাঁচবারের নির্বাচিত সাবেক সফল সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক মৃধা।
সহ-সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোহাম্মদ রুবেল মিয়া।
সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক সফল সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন।
যুগ্ম সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. শামীম হাসান।
কোষাধ্যক্ষ পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক সফল কোষাধ্যক্ষ মো. আক্তার হোসেন।
সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোহাম্মদ মিজানুর রহমান।
আসন্ন নির্বাচনে সমিতির সকল সম্মানিত সদস্য ও ব্যবসায়ী ভাইদের সমর্থন ও দোয়া কামনা করেছেন পদপ্রার্থীরা।