মোঃ আশরাফুল আলম দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি
ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ১ জন আসামীসহ ৩৪,২৫০/- টাকা মূল্যমানের মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল আটক করা হয়েছে।
৩১ জানুয়ারি ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প ও জলপাইতলী বিওপি কর্তৃক পৃথক পৃথক ২টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ১ জন আসামীসহ ১৯২ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ, ৪৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ১টি মোবাইল, ১টি চাকু ও ১টি সীম কার্ড আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ৩৪,২৫০/- (চৌত্রিশ হাজার দুইশত পঞ্চাশ) টাকা।
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।