নিজস্ব প্রতিবেদক
বান্দরবান জেলার লামা উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখতে পুলিশের বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়েছে। সম্প্রতি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
বান্দরবানের লামা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মাসুম সর্দারের দিকনির্দেশনায় এবং লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মুহাম্মদ শাহজাহান কামালের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হয়। পাশাপাশি যানবাহনের বৈধ কাগজপত্র যাচাইসহ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশের এ কার্যক্রমে এলাকাবাসীর মাঝে স্বস্তি ও নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে।
উক্ত অভিযানে লামা থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও ফোর্সের সদস্যবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
স্থানীয় সচেতন মহল পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত চেকপোস্ট ও অভিযান পরিচালিত হলে অপরাধপ্রবণতা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে এবং জননিরাপত্তা আরও জোরদার হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.