আব্দুর রউফ ভুঁইয়া,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার চান্দপুর ইউনিয়নের পশ্চিম মণ্ডলভোগ গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মো. বজলুর রহমান (৬০)। তিনি পশ্চিম মণ্ডলভোগ গ্রামের স্থায়ী বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে পারিবারিক বিষয় নিয়ে বাবা ও ছেলের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে ছেলে জুবায়ের ধারালো অস্ত্র দিয়ে বাবাকে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা মো. বজলুর রহমানকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চান্দপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল হক উজ্জ্বল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। অভিযুক্তকে গ্রেপ্তারের লক্ষ্যে আইনগত ব্যবস্থা ও অভিযান চলমান রয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.