আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার উপজেলার সহনাটি ইউনিয়নের টেঙ্গাপাড়া গ্রামে প্রায় দুইশত বছরের একটি প্রাচীন মাজারের সীমানা প্রাচীর ভেঙে দিয়ে মাজার আঙ্গিনায় মলমূত্র নিক্ষেপ করে পবিত্রতা নষ্টের অভিযোগে শনিবার (২৭ ডিসেম্বর/২৫) রাতে গৌরীপুর থানায় মামলা হয়েছে। এ মামলাটি দায়ের করেন মাজারের খাদেম মো. সায়েদুল ইসলাম।
মামলার বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান। তিনি জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত চলছে। ঘটনায় জড়িতদের সনাক্ত করা চেষ্টা করছি।
স্থানীয়রা জানান, মাজারটি প্রায় দুইশত বছরের প্রাচীন।মাজার ভাঙচুর ও মলমূত্র ত্যাগের ঘটনায় এলাকাবাসী ভক্তকুলের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সহনাটি ইউনিয়নের টেঙ্গাপাড়া গ্রামে শাহজাহান উদ্দিন আউলিয়া (র) নামে একটি জামে মসজিদ রয়েছে। মসজিদের পাশেই রয়েছে শাহজাহান উদ্দিন আউলিয়া (র) নামে দুইশত বছরের পুরাতন একটি মাজার রয়েছে। বৃহস্পতিবার রাতে দুবৃর্ত্তরা ওই মাজারের সীমানা প্রাচীর করে মাজারের আঙ্গিনায় মল-মূত্র ছিটিয়ে রাখে। শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানাজানি হয়।
সহনাটি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জুয়েল মিয়া বলেন, শাহজাহান উদ্দিন আউলিয়া (র) মাজারটি অনেকে বছরের পুরাতন। মাজারের পাশেই একটি জামে মসজিদ রয়েছে। এখানে কোন গান-বাজনা ও ওরশ আয়োজন হয় না। রাতের বেলায় দুবৃর্ত্তরা সীমানা প্রাচীর ভেঙে গোবর ছিটিয়ে গেছে। এবং মাজারের মূল অংশ শাবল দিয়ে ভাঙার চেষ্টা করেছে। এমনটি মাজারে মলমূত্র ত্যাগ করেছে।
মাজারের খাদেম মো. সাইদুর রহমান (৭০) বলেন, আমি ৪০ বছর ধরে এখানে আছি। কখনো এই ধরণের ঘটনা এখানে ঘটে নি। পূর্ব পুরুষদের কাছে শোনেছি মুঘল সম্রাটের আমলে এখানে মাজার প্রতিষ্ঠিত হয়েছে। এই ঘটনায় আমরা এই ঘন্টার নিন্দা জানাই। পাশাপাশি তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।
গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, পুলিশ জড়িতদের খোঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.