হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার:
মানুষ মানুষের জন্য, সেটাই প্রমাণ করেছেন মানবপ্রেমিক ইউএনও তানজিলা আক্তার"
কিশোরগঞ্জের তাড়াইলে প্রচন্ড ক্ষণে ক্ষণে শীতকে উপেক্ষা করে রাতেও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন তাড়াইল উপজেলার নির্বাহী অফিসার তানজিলা আক্তার।
রবিবার (২৮ ডিসেম্বর)২০২৫ তাড়াইল উপজেলার ১নং তালজাঙ্গা ইউনিয়নের বান্দুলদিয়া গ্রামের মুচি বাড়ী,বান্দুলদিয়া হাফিজিয়া মাদ্রাসা সহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঘুরে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ইউএনও তানজিলা আক্তার।
এ সময় তাড়াইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মেহেদী হাসান টিটু ও প্রশাসনিক কর্মকর্তা মো:তাইজুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।
জানা গেছে এই প্রচন্ড শীতে শীতার্তরা কম্বল পেয়ে অত্যন্ত খুশি এবং তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আক্তারের প্রতি প্রশংসা এবং সন্তোষ প্রকাশ করেন এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.