নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ–৫ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা মার্কার প্রার্থী সাদিক সালীমের নাম আলোচনায় রয়েছে। দলীয় সিদ্ধান্তের আলোকে তাঁর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি ও স্থানীয় নেতাকর্মীরা।
সোমবার (রবিবার) সুনামগঞ্জ নির্বাচন কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়। এ সময় খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, সুনামগঞ্জ–৫ আসনে জোটগত রাজনীতির অংশ হিসেবে সাদিক সালীমকে প্রার্থী করার বিষয়ে ইতিবাচক আলোচনা চলছে। এলাকাবাসীর মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা ও দীর্ঘদিনের রাজনৈতিক সক্রিয়তাকে বিবেচনায় রেখেই দল তাঁকে মনোনয়ন দিয়েছে বলে জানা গেছে।
মনোনয়ন পত্র সংগ্রহ শেষে নেতাকর্মীরা বলেন, ইনশাআল্লাহ সুনামগঞ্জ–৫ আসনে ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও জনকল্যাণভিত্তিক রাজনীতির পক্ষে রিকশা মার্কার বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
এদিকে স্থানীয় ভোটারদের মাঝেও সাদিক সালীমকে নিয়ে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আনুষ্ঠানিক মনোনয়ন দাখিল ও জোটের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এখন তাকিয়ে আছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষ।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.