আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।
কিশোরগঞ্জ–৫ (নিকলী–বাজিতপুর) আসনে শেখ মজিবুর রহমান ইকবালের পরিবর্তে এহসানুল হুদাকে বিএনপির মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বাজিতপুরের সরারচর রেলস্টেশনে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন ইকবাল সমর্থকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ইকবাল সমর্থকরা সরারচর রেলস্টেশনের রেললাইনের ওপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। এতে ট্রেন চলাচল ব্যাহত হয়।
অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং শেখ মজিবুর রহমান ইকবালকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানান।
গত সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের কার্যালয়ে নিজের দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।
এরপর বুধবার সকালে কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে শেখ মজিবুর রহমান ইকবালকে বাদ দিয়ে এহসানুল হুদাকে দলের মনোনয়ন দেওয়া হয়।
এই সিদ্ধান্তকে ‘হঠাৎ ও অগ্রহণযোগ্য’ উল্লেখ করে ইকবাল সমর্থকরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভে নামেন।
কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে শেখ মজিবুর রহমান ইকবালকে বাদ দিয়ে এহসানুল হুদাকে দলের মনোনয়ন দেওয়ায়
ইকবাল সমর্থকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। ইকবাল সমর্থকদের
বিক্ষোভের ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.