মোঃ শাহনেওয়াজ,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে অপারেশন ডেবিল হান্ট ফেজ-২ বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবকলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ওসি (তদন্ত) মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামে অভিযান চালিয়ে বিমল চন্দ্র শীলের পুত্র ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি কার্তিক চন্দ্র শীল (৩৫) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
ওসি (তদন্ত) মোঃ আশরাফুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবকলীগ নেতা কার্তিক চন্দ্র শীলকে ৮(৯)২৪নং মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.