পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নাশকতার মামলায় নওগাঁর পোরশায় মশিদপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম(৪২)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে শিশা খরপা তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইফুল মৃত সাদের আলীর ছেলে। পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, নওগাঁ সদরের একটি নাশকতা মামলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। #
্
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.