মোঃ আতাউর রহমান,দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল হক চৌধুরী,বিএসসি'র
নেতৃত্বে ও উপজেলা বিএনপির উদ্যোগে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে উপজেলার পাকেরহাট যুবদলের অফিসের সামনে থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারো সেখানে এসে বক্তব্যের মধ্যে দিয়ে মিছিল তথা সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন,
সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল,
উপজেলা যুবদলের আহবায়ক ওবাইদুর রহমান, যুবদলের সদস্য সচিব ওবাইদুর রহমান মুন্সী সহ, উপজেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী ও সংগঠনের নেতা-কর্মীরা।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.