নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃপ্রতিনিধি,মোঃ সোবেল মিয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ নাসির উদ্দীনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় যুবদল।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও কর্মকাণ্ডগত কারণে পূর্বে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, নাসির উদ্দীনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে পূর্বের পদে বহাল করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.