হাকিমপুর উপজেলা প্রতিনিধি,মোঃ ওয়াজ কুরনী
আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় কার্যক্রম গতিশীল করতে দিনাজপুরের হাকিমপুর হিলি পৌর শহরের ৯ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাখা অফিস উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার বিকেলে পৌর শহরের ৯ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে ফিতা কেটে এই অফিস এর উদ্বোধন করা হয়।
পৌর জামায়াতের বাইতুল মাল সেক্রেটারি মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সৈকত।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, বাইতুল মাল সেক্রেটারি মোঃ খায়রুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মোঃ সাইফুল ইসলাম,সেক্রেটারি মোঃ মফিজুল ইসলাম, পেশাজীবি সংগঠনের সভাপতি আব্দুর রশিদ মাষ্টার, ৯নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ মমিনুল ইসলাম, সেক্রেটারি মোঃ মোস্তাফিজুর রহমান সহ উপজেলা ও পৌর জামায়াতের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিগত ১৭ অফিস উদ্বোধন তো দূরের কথা। আমরা স্বাধীন ভাবে কথা বলতে বা দলীয় কর্মসূচি পালন করতে পারি নাই। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম এর বিজয় ও দলীয় দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে এই অফিস উদ্বোধন করা হয়েছে। এতে দলীয় নেতা-কর্মীদের মনোবল আরও দূঢ় হবে বলে আমরা মনে করি।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.