এম এ হাসান,ভোলা জেলা প্রতিনিধি:
ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে লালমোহনের কালমা ইউনিয়নের তোরাবগঞ্জ এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নিয়ে দৃপ্ত কণ্ঠে জানান—“এ সেতু আর স্বপ্ন নয়, ভোলাবাসীর ন্যায্য অধিকার।”
সোমবার বিকালে তোরাবগঞ্জ বাজার থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি কালমা ইউনিয়নের ২নং ও ৩নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তোরাবগঞ্জ তেমুহনী মোড়ে মানববন্ধনে পরিণত হয়। এসময় বক্তারা বলেন, দ্বীপ জেলা ভোলার মানুষ বহু বছর ধরে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় অবহেলিত। স্থায়ী সেতুর অভাব তাদের উন্নয়নকে বারবার পিছিয়ে দিচ্ছে।
বক্তারা দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, “রক্তের বিনিময় হলেও ভোলা–বরিশাল সেতু নির্মাণ করতেই হবে।” তারা আরও বলেন, যারা লংমার্চসহ বিভিন্ন আন্দোলনের মাধ্যমে এই দাবি জাতীয় পর্যায়ে তুলে ধরেছেন, তারা ভোলার প্রকৃত সু-সন্তান। তাদের প্রতি কৃতজ্ঞতা জানান বক্তারা।
মানববন্ধনে কালমা ইউনিয়নের ২নং ও ৩নং ওয়ার্ডের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল–কলেজ–মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা, তরুণ সমাজ এবং সাধারণ মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা দ্রুত ভোলা–বরিশাল সেতু নির্মাণের বাস্তব পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.