নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিবিদ আখতারুজ্জামান ভূঁইয়া ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রবিবার উপজেলার চরপুমদী উচ্চ বিদ্যালয় মাঠে উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ শাহেদল পুমদী, গোবিন্দপুর সিদলা, আড়াইবারীয়া, জিনারী ইউনিয়ন বিএনপির নেতাকর্মী জানাজায় অংশগ্রহণ করেন। হোসেনপুর উপজেলা বিএনপি'র আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম মবিন, হোসেনপুর পৌর বিএনপির সভাপতি এ কে এম শফিকুল হক, জেলা বিএনপি'র সভাপতি, শরিফুল আলম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি'র সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির নেতা হাজী ইসরাইল মিয়া, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ সহ সকল অঙ্গসংগঠন প্রবীণ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.