মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক কর্মী ও মহিলাসহ ১১ জনকে আটক করেছে
গোমস্তাপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার দিন ও রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩ জন রাজনৈতিক কর্মী, ৩ জন মাদক মামলার ও ৫ জন আদালতের পরোয়ানা ভুক্ত আসামি রয়েছে বলে জানা গেছে। আটক হওয়া তিনজন রাজনৈতিক কর্মীর মধ্যে রয়েছে গোমস্তাপুর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মমিন বিশ্বাস, ছাত্রলীগ নেতা শাকিল ও আওয়ামী লীগ কর্মী রুবেল। বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ওসি ফরিদ আহমেদ জানান,আটককৃতদের শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.