পোরশা(নওগাঁ)প্রতিনিধি: মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার ফাঁসির দাবিতে ও উপজেলায় আওয়ামী লীগের বিশৃংখলা প্রতিরোধে নওগাঁর পোরশায় মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি। এসময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ভোট চেয়ে এবং শেখ হাসিনার ফাঁসির দাবিতে শ্লোগান দেন। সোমবার বেলা ১১টায় উপজেলার সুতরইল মোড় থেকে শোডাউনটি শুরু হয় এবং উপজেলার ছয় ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পোরশা বাজারে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্বদেন উপজেলা বিএনপির সাবেক সিনয়র সহসভাপতি তৌফিকুর রহমান চৌধুরী। শোডাউনে বিএনপি নেতা আজাহার আলী, ইব্রাহীম আলী কালু, মিজানুর রহমান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের তিন শতাধীক মোটসাইকেল নিয়ে সহ¯্রাধীক বিএনপির নেতাকর্মী অংশ গ্রহণ করেন। #
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.