মোঃ আশরাফুল আলম দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি এর অধীনস্থ বড়গ্রাম বিওপি এবং দাইনুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ০২টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করা হয়েছে।
গত ১০ নভেম্বর ২০২৫ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বড়গ্রাম বিওপি কর্তৃক ০১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ১০৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ১১ নভেম্বর ২০২৫ তারিখ দাইনুর বিওপি কর্তৃক ১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ১ জন আসামীসহ ১২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য সমূহের সর্বমোট সিজার মূল্য ৮৮,১৬০/- টাকা। বিষয়টি নিশ্চিত করে লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার অধিনায়ক
বলেন ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.