আজিমপুর ইসলাম, বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের ২৩৭টি আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এর মধ্যে সিলেট-২ আসনে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য তাহসিনা রুশদির লুনা।
রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ প্রার্থী তালিকা প্রকাশ করেন।
মির্জা ফখরুল বলেন, “সিলেট-২ আসনে দলের পক্ষ থেকে তাহসিনা রুশদির লুনা প্রতিদ্বন্দ্বিতা করবেন।”
তবে প্রার্থী তালিকায় আংশিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সহ-সাংগঠনিক সম্পাদকসহ দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এমন ঘোষণার মাধ্যমে নির্বাচনী মাঠে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে সিলেট-২ আসনে, যেখানে এম ইলিয়াস আলীর অনুপস্থিতিতে তার স্ত্রীকে মনোনয়ন দিয়েছে দলটি।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.