মোঃ আতাউর রহমান,দিনাজপুর জেলা প্রতিনিধি:
র্যালি আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে খানসামা উপজেলায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা যুবদল মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলার পাকেরহাটের পার্টি অফিসের সামনে থেকে সামনে থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে পাকেরহাটের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওবায়দুর রহমান আহবায়ক খানসামা উপজেলা যুবদল,
সঞ্চালনায় উপজেলা সদস্য সচিব ওবাইদুর রহমান মুন্সী,
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ৪ আসন সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুর আলম হক খোকন,
বিশেষ অতিথি দিনাজপুর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, গোয়ালডিহি ইউনিয়ন বিএনপির আহবায়ক মোসলেম উদ্দিন সরকার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক কাদের খান জনি, নুরুল ইসলাম মুকুল সদস্য দিনাজপুর জেলা যুবদল, মাহমুদ ইসলাম রাজু,সদস্য জেলা যুবদল বক্তারা বলেন, সারা বাংলাদেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গন জোয়ার ধরে রাখতে যুবদলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.