মোহাম্মদ রাসেল:(ইটনা) কিশোরগঞ্জ সংবাদদাতা
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর করুণ মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দেওঘর ইউনিয়নের আলীনগর পশ্চিমপাড়া খালে এ দুর্ঘটনা ঘটেছে
নিহত শিশুরা হলো—আলীনগর পশ্চিমপাড়ার মাসুক মিয়ার ছেলে মাহিন (৬), আবদুস সাত্তারের ছেলে নাজমুল হাসান সানিল (৫) এবং আবুল কালামের ছেলে মিশকাত (৪)। তারা তিনজনই সম্পর্কে চাচাতো ভাই।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে খেলাধুলা করছি তিন জন শিশু।হঠাৎ করে বাড়ির পাশে বিলের মধ্যে অসাবধানতাবশত তিন শিশু পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন দীর্ঘ সময় না পেয়ে খোঁজাখুঁজি করে বিল থেকে মাহিন ও মিসকাত দুই জনকে উদ্ধার করে অষ্টগ্রাম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
এদিকে খোঁজাখুঁজির কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের সদস্যরা নাজমুল হাসান সানিলের মরদেহ উদ্ধার করে একই হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করা হয়।
অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আমিনুল হক তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তিনজনেরই হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।’
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.