মোহাম্মদ রাসেলঃ(ইটনা,মিটামইন,অষ্টগ্রাম) কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের মিঠামইনে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ''রক্তবর্ণ'' এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি।
আজ (১৬ অক্টোবর) বুধবার সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত মিঠামইন সদর ইউনিয়ন সংলগ্ন শেডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির উদ্বোধন করেন মিঠামইন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন শরিফ।
এ সময় তিনি বলেন, রক্তদানে উৎসাহিত করা ও রক্তদাতাদের সংগঠিত করার এই প্রয়াস সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
এদিন প্রায় এক হাজার মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
সামাজিক দায়িত্ববোধ থেকে আয়োজিত এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন আলমগীর শিকদার, প্রকাশী কল্যাণ বিষয়ক সম্পাদক, কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি।
আলমগীর সিকদার বলেন, আমি সব সময় সামাজিক কাজ করতে চাই,সবার ভালোবাসা ও দোয়া নিয়ে তাদের পাশে থাকতে চাই আমৃত্যু।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.