মোঃ শাহনেওয়াজ,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন রায়হান মার্কেটের নিউ এক্সপোর্ট জেন্টস এন্ড লেডিস ফ্যাশনে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। এই বিষয়ে কালীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।
দোকানের মালিক মো. মাসুম জানান, গত রোববার (১২ অক্টোবর) রাত নয়টায় দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। পরদিন সোমবার রাত পৌনে তিনটায় খবর পান তার দোকানে আগুন লেগেছে। তিনি এসে দোকানের ভেতরে দাউ দাউ করে আগুন জ¦লতে দেখেন। পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনদের সহযোগীতায় আগুন নিভাতে সক্ষম হয়। তিনি আরো জানান, আগুন লেগে দোকানের প্রায় ৪০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। এছাড়াও আগুনে পাশর্^বর্তী বিসমিল্লাহ সুজ নামে জুতার দোকানেরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিক মো. সেলিম মিয়া জানান।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর অনুপ কুমার সিংহ মোবাইল ফোনে জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি সর্টসার্কিটের মাধ্যমে দোকানে আগুন লেগেছে। অন্যান্য দোকানে আগুন ছড়িয়ে পড়ার আগেই আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.