আব্দুর রউফ ভূইয়া, কিশোরগঞ্জ কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে আন্তঃনগর ট্রেনের ৯টি আসনের ৩টি টিকিটসহ একজন কালোবাজারিকে গ্রেফতার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গচিহাটা রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই সময় ৩ টি টিকিট ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃত আসামি - কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আব্দুস সালামের ছেলে মোহাম্মদ রিপর মিয়া (৪৫)।
জানা যায়, দুপুরে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর গোধূলি ট্রেনের ৯টি আসনের ৩টি টিকিট বিক্রির সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনী মোহাম্মদ রিপন মিয়াকে টিকিটসহ আটক করে।
গ্রফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেলের টিকেট কালোবাজারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ বিষয়ে ভৈরব বাজার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অফিসার ইনচার্জ হাসান মাহমুদ (শোয়াইব) বলেন, রেলস্টেশনে টিকেট কালোবাজারিরোধ ও কালোবাজারিদের আইনের আওতায় আনতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং আজকে গচিহাটা রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের এর কার্যক্রম প্রক্রিয়াধীন রহিয়াছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.