এম এ হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলা শহরের পাবলিক লাইব্রেরিটি ১৯৯০ সালের ১০ জানুয়ারি তৎকালীন জেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) হাফিজুর রহমানের উদ্যোগে নির্মিত হয়। আধুনিক ভবন ও বইপত্র সমৃদ্ধ এই লাইব্রেরি একসময় পাঠকদের প্রাণকেন্দ্র ছিল। কিন্তু দীর্ঘদিন ব্যবস্থাপনা ও সংস্কারের অভাবে ৩৩ বছর ধরে এটি বন্ধ পড়ে আছে। ২০১৯ সালে ভবনটি নিলামে তোলার পর এলাকাবাসীর প্রতিবাদে নিলাম স্থগিত হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে ভবনটি জরাজীর্ণ, চারপাশে আগাছা ও আবর্জনায় ভরপুর। দরজা-জানালা নষ্ট হয়ে পড়ে থাকায় বইগুলোও নষ্ট হয়ে গেছে। বিভিন্ন সামাজিক সংগঠন ও সংস্কৃতি কর্মীরা বহুবার পুনরায় চালুর দাবি তুললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্ব দেয়নি। ফলে লালমোহনের শিক্ষার্থী ও পাঠপ্রেমীরা বই পড়ার একটি গুরুত্বপূর্ণ স্থান থেকে বঞ্চিত। সচেতন মহলের মতে, জেলা পরিষদ বা স্থানীয় প্রশাসনের উদ্যোগে ভবনটি সংস্কার ও নতুন কমিটি গঠন করে লাইব্রেরিটি দ্রুত চালু করা প্রয়োজন, নইলে অমূল্য বইপত্র ও একটি ঐতিহাসিক স্থাপনা হারিয়ে যাবে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.