জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল (শেবাচিম) প্রাঙ্গণে ভেটেরিনারি ও মেডিকেল শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বিষয়ক এক সচেতনতামূলক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এএমআর রেসপন্স অ্যালায়েন্স (বিএআরএ)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় অংশ গ্রহণ করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ও শেবাচিম মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টায় সচেতনতামূলক র্যালির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। র্যালিতে পবিপ্রবি ও শেবাচিমের শিক্ষক-শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক, ইউনাইটেড নেশন্স কর্মকর্তাসহ বারা অ্যালায়েন্সের সদস্যরা অংশ নেন।পরে মেডিকেল কলেজ ক্যাম্পাস ও ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে শিক্ষার্থীরা সচেতনতামূলক প্লেকার্ড, পোস্টার ও লিফলেট বিতরণ করেন। একইসঙ্গে ২৫টি ওয়ান হেলথ টিম অংশ নেয় “এএমআর কুইজ প্রতিযোগিতায়। সকাল সাড়ে ১১টায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুর সাড়ে ১২টায় কারিগরি অধিবেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, শেবাচিম এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মশিউল মুনির,
পবিপ্রবির ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার জাহাঙ্গীর আলম, শেবাচিম এর ভাইস-প্রিন্সিপাল অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, শেবাচিম এর প্রিন্সিপাল অধ্যাপক ড. মো. ফয়জুল বাশার। এসময় পবিপ্রবির এনএসভিএম অনুষদের অধ্যাপক ড. রুহুল আমিন, অধ্যাপক ড মোস্তফা আনোয়ার, অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান চৌধুরী, অধ্যাপক ড. কাজী শারমিন আক্তার, অধ্যাপক ড আলী আজগর, অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান, অধ্যাপক ড. মোঃ সেলিম এবং উপাচার্যের একান্ত সচিব ড. মুহাম্মদ ইকবাল হোসেনসহ পবিপ্রবি ও শেবাচিম এর শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিকেল আড়াই টায় শিক্ষার্থীরা শেবাচিম ক্যাম্পাস থেকে বের হয়ে নদীর তীরবর্তী এলাকায় স্থানীয় জনগণের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালান। এর মধ্য দিয়েই কর্মশালার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.