স্টাফ রির্পোটার আবিদুর রহমান বাবুল
চট্টগ্রামের চন্দনাইশে আগামী ২০ সেপ্টেম্বর কর্ণেল অলির আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা অডিটরিয়াম হলে উপজেলা পূজা উদ্যাপন কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন কমিটির সিনিয়র সহ-সভাপতি অরূপ রতন চক্রবর্ত্তী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পূজা উদ্যাপন পরিষদের সম্পাদক রুবেল দেব, চন্দনাইশ উপজেলা পুজা উদযাপন পরিষদের প্রাক্তন সভাপতি লায়ন ডা: কাজল কান্তি বৈদ্য, প্রাক্তন সাধারণ সম্পাদক পরিমল দেব, অশোক সুশীল, আহ্বায়ক অলক কুমার দে, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ভব শংকর ধর, সদস্য সচিব পলাশ কুসুম দত্ত, সিনিয়র সদস্য চন্দ্রনাথ মহাজন বাবুল, সদস্য রুবেল দত্ত, দেবব্রত পাল দেবু, অনুপম ধর, সমর ভট্টাচার্য, সঞ্জয় কান্তি সুশীল, টিংকু ধর, টিটু দাশ, অপু দাশ, মাখন দাশ, আনন্দ মিত্র, চন্দনাইশ পৌরসভা পুজা পরিষদের সভাপতি সন্তোষ রঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকাশ ঘোষ, দোহাজারী পৌরসভা পুজা পরিষদের সভাপতি ভবতোষ শীল, সাধারণ সম্পাদক পরিমল নাথ, বৈলতলী পুজা পরিষদের সাধারণ সম্পাদক সমর ভট্টাচার্য, বরকল ইউনিয়ন পুজা পরিষদের সভাপতি বিপ্লব চৌধুরী, সাধারণ সম্পাদক সমির পাল, হাসিমপুরের সভাপতি মানষ ধর পেলে, জেয়ারা পুজা পরিষদের সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক দিলীপ দেব, দোলন কান্তি দে, প্রমুখ। প্রধান অতিথি অরূপ রতন চক্রবর্ত্তী বলেন, আগামী ২০ সেপ্টেম্বর দেশের পরিচ্ছন্ন রাজনীতিবিদ কর্ণেল অবঃ অলি আহমদ বীর বিক্রম উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দসহ সকলের সাথে বিকাল ৩ টায় আমানত ছফা বদরুন নেছা মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় সকলে উপস্থিত থেকে সভাকে সাফল্যমন্ডিত করার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.