আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের সফিরহাট এলাকায় পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম রাসেল, যার বয়স ১৯।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুরে রাসেল তার কয়েকজন বন্ধুর সাথে সফিরহাটের একটি পুকুরে গোসল করতে যায়। গোসল করার সময় অসাবধানতাবশত সে গভীর পানিতে তলিয়ে যায়। তার বন্ধুরা তাকে বাঁচাতে ব্যর্থ হলে স্থানীয়রা খবর পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে এবং উদ্ধার অভিযান চালায়।
প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুরের তলদেশ থেকে রাসেলকে উদ্ধার করে। দ্রুত তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.