জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাওলা সরকারি পুকুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ডিম ভর্তি একটি ট্রাক উল্টে যায়। এতে সড়কের উপর ছড়িয়ে পড়ে অসংখ্য ডিম ভেঙে নষ্ট হয়।
শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.