জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের পরিবারের দাবী মোবাইল ফোন কিনে না দেয়ায় অভিমানে ওই কিশোরী আত্মহত্যা করেছে।
নিহত কিশোরী মোসা: কারিমা খাতুন (১৬) উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলী গ্রামের জয়নাল শেখের মেয়ে।
নিহতের মা নাছিমা বেগম ও বোন মার্জিয়া খাতুন জানান, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কারিমা খাতুনের ঘরের দরজা বন্ধ দেখেন পরিবারের লোকজন। এরপর জানালা দিয়ে দেখতে পান ওই কিশোরী ঘরের আড়ার সাথে গলাই ওড়না দিয়ে ফাঁস লাগনো অবস্থায় ঝুলে আছে। এসময় দ্রুত দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালের উপস্থিত হয়ে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.