জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি
২ সেপ্টেম্বর বাগেরহাট পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের পক্ষ থেকে বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব তৌহিদুল আরিফ মহোদয়- এঁর "বিদায় সংবর্ধনা" অনুষ্ঠিত হয়।
তিনি পুলিশ সুপার হিসেবে অত্র জেলায় যোগদানের পর হতে প্রায় ১ বছর কর্মকালীন স্মৃতি বিজড়িত বিভিন্ন ঘটনা, সাহসী পদক্ষেপ, অক্লান্ত পরিশ্রম, অধ:স্তন পুলিশ সদস্যদের কল্যাণ, ছুটি এবং সর্বোপরি বাগেরহাট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন নিয়ে বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করেন। জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ তাঁর এই স্মৃতিচারণে অংশগ্রহণ করেন।
বিদায়ী পুলিশ সুপার মহোদয় তাঁর মেধা, প্রজ্ঞা, সততা, নিষ্ঠা এবং সাহসিকতার সাথে সুন্দরভাবে জেলা পুলিশের সকল কার্যক্রম সম্পাদন করেছেন। স্বাগত বক্তব্য শেষে বিদায়ী পুলিশ সুপার মহোদয় তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের জন্য উপস্থিত সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
এ সময়ে বাগেরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মুহাম্মদ মহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মোড়েলগঞ্জ সার্কেল) জনাব মো: আশরাফউল্লাহ, পিপিএম- সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন,,
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.